October 6, 2026, 9:42 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

রংপুরে ট্রেনে শিকল বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরের কাউনিয়ায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগির ছাদ থেকে অজ্ঞাত রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, এক পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার লাশটি আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কাউনিয়া রেলস্টেশন থেকে এ লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেল স্টেশনের মাস্টার মোবারক।

স্টেশন মাস্টার জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া স্টেশনের আসার পর ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছিল। এ সময় র‍্যাকের ছাদে লাশ দেখতে পায় প্লাটফর্মে অবস্থানরত যাত্রীরা। পরে কাউনিয়ার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ২টায় লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে হস্তান্তর করে।

কাউনিয়া রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেছে। লাশটি রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।



Our Like Page