November 20, 2026, 11:14 am
শিরোনামঃ
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

রংপুরে ডাকাতির সময় ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রংপুরর মিঠাপুকুরে বাড়িতে ঢুকে ডাকাতির সময় ধস্তাধস্তিতে ডাকাতদের ছুরিকাঘাতে মোরশেদা বেগম বিউটি নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় ছড়ান ডিগ্রি কলেজের সহকারী লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার স্বামী মিজানুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ওসি নজরুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে মিজানুর রহমানের দরজা ভেঙ্গে একদল ডাকাত বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তাদের বাধা দিলে মিজানুর ও বিউটির সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহত বিউটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে তিনি মারা যান। আহত অবস্থায় তার স্বামী মিজানুর রহমান সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর মিজানুর রহমান সুস্থ হলে ক্ষতির পরিমাণসহ মূল ঘটনা জানা যাবে।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আবু হাসান মিয়া বলেন, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page