March 26, 2026, 2:35 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

রংপুরে সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রংপুর মেট্রেপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা পুলিশ প্রশ্নপত্র ফাঁসকারী সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করেছে।

এসময় পুলিশ তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করে।

আটককৃতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল গ্রামের মো. শরিফুল ইসলামের পুত্র মো. গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের পুত্র সুমন চন্দ্র।

বৃহস্পতিবার দুপুরের দিকে রংপুর মহানগরীর পুলিশ লাইনস সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আজ বিকেলে তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

সনাতন চক্রবর্তী বলেন, একটি সংঘবদ্ধ চক্র আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই দু’জনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে তারা সেখানে অবস্থান করছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page