September 28, 2026, 11:01 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রংপুর সিটি করপোরেশনসহ ৫ পৌরসভা ও ৬৬ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুর সিটি করপোরেশন (রসিক) সহ দেশের পাঁচ জেলার পাঁচটি পৌরসভা ও ৬৬টি ইউনিয়ন পরিষদের পূর্ণ ও আংশিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এ তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী রসিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাইয়ের তারিখ ১ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ২৭ ডিসেম্বর।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মহাপরিচালক আব্দুল বাতেন।

রসিক নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৯৩টি। সাধারণ ওয়ার্ড ৩৩টি, সংরক্ষিত ওয়ার্ড ১১টি এবং ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪জন।

৫টি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ২৯ ডিসেম্বর।

পৌরসভাগুলো হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া।

তফসিল ঘোষণাকালে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং একই তফসিলে অনুষ্ঠিতব্য ৪৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ১৮টি ইউনিয়নে বিভিন্ন পদে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

তিনি আরও জানান, সবগুলো নির্বাচনে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষণ করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page