September 12, 2026, 10:28 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবে কিশোর নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবে সুমেন চাকমা (১৯) নামে এক কিশোর নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। সোমবার (৭ আগস্ট) সকালে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

সুমেন চাকমাকে উদ্ধারে দুপুর ১টার দিকে ডুবুরি দল কাজ শুরু করে। তবে ডুবুরিদল স্রোতের কারণে উদ্ধারকাজ ঠিকমতো করতে পারছে না বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় দুই যুবক নৌকা পারাপার করার সময় হ্রদের প্রবল ঢেউয়ে নৌকা উল্টে গেলে ঘটনাস্থলে সুমেন চাকমা হ্রদের পানিতে ডুবে যায়। তবে অপরজন তীরে উঠে আসতে সক্ষম হয়।

বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন জানান, নৌকা ডুবির বিষয়টা জানার পরপরই নিখোঁজ কিশোরকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল। কিন্তু স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page