October 15, 2026, 4:30 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে ছাত্রী ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটির লংগদুতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিমকে (৪৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তার ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালর বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

বাদি পক্ষের আইনজীবী রাজিব চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ে আমার সন্তোষ প্রকাশ করছি।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সাইফুল ইসলাম অভি বলেন, দীর্ঘ প্রায় দুই বছর পর এ মামলার রায় হয়েছে। শিক্ষকতার মতো মহান পেশাকে কলঙ্কিত করার দায়ে যে রায় হয়েছে এতে আমার মনে হয় সমাজ থেকে এরকম অপরাধ দূর হবে।

এদিকে, আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহমদ রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় সঠিক বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page