October 10, 2026, 8:03 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিজয় শোভাযাত্রা বের করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে নেতাকর্মীদের ঢল নেমেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়েছে।

বিকেল সোয়া ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শোভাযাত্রার মূল বহর রাজধানীর শাহবাগ অতিক্রম করেছে। ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে এটি শেষ হবে।

আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার আয়োজনে এ শোভাযাত্রায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও তাদের শাখা সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাল-সবুজের সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় এসেছেন।

দুপুর থেকে রমনা ও শাহবাগ এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মিছিলসহ এসে জড়ো হয়। সব মিছিল এসে রমনা ধানমন্ডি সড়কে সমাবেশে রূপ নেয়।

একদিক থেকে শুরুর ঘোষণা এলেও অপরপ্রান্ত প্রায় ধানমন্ডি ছুঁয়েছে। দীর্ঘ মিছিল রাজধানীজুড়ে বিজয়ের আবহ তৈরির পাশাপাশি জনভোগান্তিও সৃষ্টি করেছে।

মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচিসহ অন্য নেতারা।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page