October 9, 2026, 1:21 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে গোপনে সভা করার সময় জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিভিন্ন উগ্রপন্থী বই ও লিফলেটসহ গ্রেফতার হয়েছেন জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মী। পুলিশ বলছে, তারা রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় গোপনে তাদের মাসিক দলীয় সভা পরিচালনার উদ্দেশ্যে মিলিত হয়েছিলেন।

গ্রেফতাররা হলেন জামায়াতে ইসলামী মহানগরী শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা আমির মো. শাহজাহান খান, একই থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, থানা কর্মপরিষদ সদস্য ও ৬২ দক্ষিণ ওয়ার্ড সভাপতি এবং যাত্রাবাড়ী থানা বায়তুল মাল সম্পাদক মো. মোশারফ হোসেন, ৬২ দক্ষিণ ওয়ার্ড বায়তুল মাল সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন এবং ৬৫ ওয়ার্ড অটোরিকশা শ্রমিক ইউনিট সভাপতি মো. আব্দুর রহমান ফরায়েজী।

গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। তাদের পাঠানো হয়েছে আদালতে।

মঙ্গলবার (১ নভেম্বর) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোনাপাড়া ফার্মের মোড় রহমতপুর ইমন হাউজের নিচ তলায় জামায়াতের বেশকিছু নেতাকর্মী গোপনে তাদের মাসিক সভা পরিচালনার উদ্দেশ্যে মিলিত হন। এমন সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে জামায়াতে ইসলামের বিভিন্ন উগ্রপন্থী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page