March 26, 2026, 5:33 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা ; হাসপাতালে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজধানীর বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকা অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. শফিকুল ইসলাম (৪০) সম্পাদক, মো. বশির (৩৫) বিশেষ প্রতিনিধি, মো. আতোয়ার হোসেন (৪০) অনলাইন এডিটর ও রাজু আহমেদ (৪৭) ব্যবস্থাপনা সম্পাদক। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বশির বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বাংলামোটর মোড়ে দৈনিক জনবাণী অফিসে না পেয়ে রাস্তায় এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই ২০-২৫ জনের একটি দল আমাদের ওপরে হামলা চালায়। পরে আমাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের সবার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছে। কী কারণে আমাদের ওপর হামলা চালিয়েছে এ বিষয়ে কিছুই জানি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলামোটর থেকে চার সাংবাদিক আহত হয়ে এসেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মাথা, হাত ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page