November 25, 2026, 8:45 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা ২০২৫ এর উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বৃহস্পতিবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই হজ ও ওমরাহ মেলার আয়োজন করে।

আগামী তিনদিন এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় পবিত্র হজ ও ওমরাহ পালনের বিশেষ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হবে। এ সংক্রান্ত  বিভিন্ন ধরনের পুস্তিকা মেলায় পাওয়া যাবে। মেলায় আগতদের জন্য মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছেন অনেকে। পবিত্র হজ ও ওমরাহ নিয়ে অভিজ্ঞতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করবে মেলায় অংশগ্রহণকারী স্টলের মালিকরা।

ধর্ম  উপদেষ্টা হজ ও ওমরাহ মেলা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে হাব সমন্বয় করে কাজ করছে। এ কারণে গত হজের মৌসুমে কোনো হজ যাত্রীর ভোগান্তি হয়নি, এমনকি কেউ অভিযোগও করেননি। ২০২৬ সালের হজ সুষ্ঠু করতে মন্ত্রণালয় বেশকিছু পদক্ষেপ নিয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের হাজীরা সৌদি আরবের খাবার খেতে অভ্যস্ত নয়। আমরা সৌদি কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যেন বাংলাদেশের মানুষ যেসব খাবার খায় বা অভ্যস্ত তা যেন তারা সরবরাহ করে। মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দানে পানি সংকট রয়েছে। সেখানে মিনারেল ওয়াটার দিয়ে ওজু করতে হয়েছে।

উপদেষ্টা বলেন, এর বাইরে আরও যত ধরনের সমস্যা হয় সেগুলো আমাদের জানালে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তার সমাধানের চেষ্টা করবো।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ বলেন, এই মেলার মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন প্যাকেজ যাচাই-বাছাই করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে প্যাকেজে মিলবে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়।

তিনি বলেন, ২০২৬ সালের হজ রোডম্যাপ অনুযায়ী বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস, মুয়াল্লিমের মাধ্যমে বাড়ি ভাড়ার নিয়ম কার্যকর হলে হাজীদের কষ্ট ও ব্যয় বাড়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়কে বলা হয়েছে। মন্ত্রণালয় সৌদি আরবকে চিঠি দিয়েছে। এখন জবাবের অপেক্ষায় আছি।

উদ্বোধনী অনুষ্ঠানে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page