October 8, 2026, 4:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেল ভুয়া পুলিশ সোহান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ পরিচয়ে চাঁদা তোলার সময় মো. সোহান শিকদার (২৪) নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে র‍্যাব-২। এসময় তার কাছ থেকে একটি ট্রাকস্যুট (পুলিশ লেখা), একটি মোটরসাইকেল, একটি সোল্ডার লাইট, একটি টর্স লাইট ও একটি মোবাইলফেন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, সোহান দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ব্যবহার করে পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন।

শুক্রবার (২৮ অক্টোবর) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, র‍্যাবের কাছে বেশ কিছুদিন ধরে তথ্য আসতে থাকে একদল সন্ত্রাসী পুলিশের পরিচয় ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছে। এ ঘটনার গুরুত্ব বিবেচনা করে র‍্যাব-২ এর একটি বিশেষ দল বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারী বাড়ায়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে পুলিশের ট্রাকস্যুট, রিফ্লেক্টিং ভেস্ট পরিহিত অবস্থায় চাঁদা তোলার সময় সোহান শিকদারকে গ্রেফতার করে।

গ্রেফতার ভুয়া পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এএসপি শিহাব করিম বলেন, সোহান দীর্ঘদিন পুলিশের পোশাক ব্যবহার করে পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন।



Our Like Page