October 8, 2026, 12:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে স্মার্ট রিক্সায় সিসি ক্যামেরার সঙ্গে আছে ওয়াইফাইও সংযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রিক্সাচালক হুমায়ুন চৌধূরী। যার রিক্সায় আছে সিসি ক্যামেরা, যাত্রীর জন্য ওয়াইফাই। নিরাপত্তা বেল্ট আর স্যানিটাইজারসহ হরেকরকম সুবিধা নিয়ে এই রাজধানীতেই চলছে জমকালো রিক্সাটি।

এমন রিক্সা রাজধানীতে বিরলই বলা যায়। শৈশবে বাবা-মা হারানো, শিক্ষার আলো থেকে দূরে থাকা হুমায়ুনের রুচি, শখ, সচেতনতা যে কাউকে অবাক করবে।

ব্যতিক্রম উদ্ভাবক হুমায়ুন বলেন, “সিট বেল্ট ও হ্যান্ড স্যানিটাজার করে আমার গাড়ি ওঠে। গাড়িতে মাস্ক আছে, ইনকেট খাবার পানি রেখেছি। নিজে রোদে পুড়ি কিন্তু যাত্রীরা যাতে শান্তিতে থাকতে পারেন তার জন্য ছাতা রেখেছি। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, যাত্রীর সুবিধার জন্য ওয়াইফাই রাখা হয়েছে।”

কেন রিক্সায় এসব রাখার উদ্যোগ নিলেন হুমায়ুন, জানালেন সেই গল্পও।

হুমায়ুন বলেন, “আমার সামনে একদিন ব্যাগ ছিনতাই হয়, তখন রিক্সা থেকে মহিলা পড়ে যান। এ থেকে আমার মাথায় আসলো, মহিলাদের ব্যাগ কিভাবে নিরাপদে রাখা যায়। ওই ঘটনার এক সপ্তাহ পর রিক্সায় সিট বেল্টের ব্যবস্থা করি।”

হুমায়ুনের মনে আরও একটা সুপ্ত বাসনা আছে।

চালক হুমায়ুন বলেন, “প্রধানমন্ত্রী গোপালগঞ্জে যেয়ে ভ্যানে উঠেন, ওই কথাটা আমার মনে আছে। তিনি যখন ভ্যানে উঠেছেন তখন ঢাকা শহরে এমন একটি রিক্সা সাজাবো যেন প্রধানমন্ত্রীকে আমার গাড়িতে তুলতে পারি।”

এমন রুচিবোধ দেখে যাত্রীরাও মুগ্ধ।

এক যাত্রী জানান, “বয়সে সে অনেক ছোট কিন্তু তার মধ্যে একটা দেশপ্রেম আছে। আমি যখন ওর রিক্সায় প্রায়ই উঠি তখন কথা বলে বিষয়টি বুঝতে পারি।”

নিজ রাজ্যে নিজেই রাজা, পয়সায় না হলেও, মন থেকে বিলাসী রিক্সাচালক হুমায়ুন।

বিলাসী রিক্সাচালক জানালেন, বিয়ে-শাদী এখনও করিনি। আমি মনে করি, আমার গাড়ি আমার বউর মতো। সেভাবেই গাড়িটিকে যত্ন করে থাকি।”



Our Like Page