October 17, 2026, 8:19 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে ৪ মহিলা ছিনতাইকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীতে মহিলা ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে মিরপুর মডেল থানার মিরপুর-১০ নং গোলচত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা হলেন- মনিকা, মিম ওরফে সমলা, সোহাগী এবং রিতু।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের মধ্যে মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘুড়তেন, আর মিম ও সোহাগী পথচারী সেঁজে তাদের আশেপাশে থাকেন। এদের মধ্যে মনিকা-রিতু কোনো পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় পথচারীরা তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া বাঁধিয়ে দিতেন। এই সুযোগে বাকি দুজন মোবাইল নিয়ে লাপাত্তা হয়ে যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন ঢাকাটাইমসকে জানান, মনিকার ১৫ মাস বয়সী এবং রিতুর ৪ বছর বয়সী ছেলে আছে। তারা বাচ্চাদের কোলে নিয়ে ঘুড়তেন। পথে কোনো নারী পথচারী দেখলে তাকে টার্গেট করতেন। সুবিধাজনক স্থানে গিয়ে টার্গেটের মোবাইল ছোঁ মেরে নিয়ে রাস্তা পার হয়ে চলে যেত। এসময় পথচারী চিৎকার চেচামেচি শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা লেগে বা অন্য কোনো অজুহাতে ভুক্তভোগীর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিতেন।

এই সুযোগে মনিকা ও রিতু ঘটনাস্থল থেকে পালিয়ে যেতেন। একই কায়দায় বৃহস্পতিবার ছিনতাই করেন তারা। পরে ঘটনাস্থল থেকে হাতে নাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাদের চক্রের আরও সদস্য মিম ও সোহাগীকে গ্রেপ্তার করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page