February 26, 2026, 6:36 am
শিরোনামঃ
মাগুরায় রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শহীদ বিডিআর সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান ‎রাঙামাটি থেকে ভারতে কুকুর পাচারের অভিযোগ বগুড়ায় ভ্যান ছিনতাইয়ের পর চালককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে দুষ্টমি করে থাপ্পর দেওয়ার জেরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সারা দেশে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা। এ ছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা আয়োজনের কথা।

গতকাল (সোমবার) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

গতকাল সোমবার বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি স্কুল চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমানটি ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে বিধ্বস্ত হয়েছিল।

আজ সকালে এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page