February 20, 2026, 6:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও আ. মোতালেব মিন্টু। ওয়াহিদুর রহমান ও মশিউর রহমান ভবনের মালিক এবং অপরজন ‘বাংলাদেশ স্যানিটারি’ নামে দোকানের মালিক।

বৃহস্পতিবার (৯ মার্চ) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ২০ জনের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার তদন্ত করছে ডিবি, সিটিটিসি ও র‌্যাবসহ অন্যান্য সংস্থা। ওই বিস্ফোরণের কী কারণ তা উদঘাটনে আমরা ভবনের মালিক, দোকান মালিকসহ বেশ কয়েকজনকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ঘটনাটি ডিবি পুলিশ শুরু থেকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি।

তিনি বলেন, সিদ্দিকবাজারের যে ভবনটিতে বিস্ফোরণ ঘটে তার নাম কুইন স্যানিটারি মার্কেট। এক সময় এটার নাম ছিল কুইন ক্যাফে। ১০ তলা ভবনের প্ল্যান করা হলেও ১৯৯২ সাল পর্যন্ত বেজমেন্ট ও একতলা কমপ্লিট ছিল। বেজমেন্টে ছিল রান্নাঘর আর একতলায় ছিল খাবারের হোটেল। এই রান্নাঘরে কমার্শিয়াল গ্যাসের বড় লাইন ছিল যা পরে লিখিতভাবে তিতাসের কাছে সারেন্ডার করা হয়।

ডিবি প্রধান বলেন, ২০০৪ সালে ভবনটি সাততলা পর্যন্ত কমপ্লিট করা হয়। বর্তমানে একটি আন্ডারগ্রাউন্ড বেসমেন্টসহ সাত তলা পর্যন্ত কমপ্লিট আছে। ভবনের প্রকৃত মালিক মরহুম হাজী মোহাম্মদ রেজাউর রহমান। ২০১১ সালে তার মৃত্যুতে তার তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রী বর্তমানে ভবনটির মালিক।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও ভবন পরিদর্শন পরবর্তী পর্যবেক্ষণ সম্পর্কে তিনি বলেন, ভবনটির বেজমেন্টে পার্কিংয়ের কথা থাকলেও সেখানে এক সময় রান্না ঘর ছিল। বর্তমানে ‘বাংলাদেশ স্যানিটারি’ নামক একটি কমার্শিয়াল প্রতিষ্ঠানে স্যানেটারি মালামাল বিক্রি করা হয় প্রায় ১৮শ স্কয়ার ফিটের এ আন্ডারগ্রাউন্ডে যা সম্পূর্ণটাই গ্লাসে ঘেরা। বড় বড় দুটি এসিতে ঠান্ডা করা হয় এ স্যানিটারি দোকান।

ভবনটির আন্ডারগ্রাউন্ডে একটি বড় পানির ট্যাংকি আরো আছে। সাততলা ভবনের কোথায় সুয়ারেজ সেপটিক ট্যাংক অবস্থিত তা ভবনের মালিকরা নিশ্চিত না। ধারণা করা হয় উত্তর পাশের ভবনের সাথে এ ভবনের যে আড়াই/ তিন ফিট গলি আছে সেখানেই দুই ভবনের সেপটিক ট্যাংকি অবস্থিত।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page