October 8, 2026, 2:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর মিরপুর থেকে ‘সালাম’ পার্টির ৪ সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছিনতাইয়ের প্রস্তুতিকালে রাজধানীর মিরপুর এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা একা কোনো পথচারী দেখলে প্রথমে সালাম দিতো, এরপর দাঁড়ালেই ছুরির ভয় দেখিয়ে সব ছিনিয়ে নিতো।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে মিরপুর মডেল থানার স্বাধীন বাংলা মার্কেটের সামনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি চাকু ও একটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতার ৪ জন হল— উজ্জল হোসেন তালুকদার (২৬), মিজান (২৪), নয়ন (২৬) ও এক কিশোর।

তিনি বলেন, একা কোনো পথচারী দেখলে গ্রেফতাররা প্রথমে সালাম দেন, এরপর দাঁড়ালে সবাই ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। গ্রেফতার চারজনই চিহ্নিত ছিনতাইকারী ও সংঘবদ্ধ চক্র।

রাতে নির্জন এলাকায় অবস্থান করে। কেউ যাতে সন্দেহ না করে সেজন্য নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব রেখেই দাঁড়িয়ে থাকে। এরপর একা কোনো পথচারী সে পথে গেলে তাকে সালাম দেন। সালাম পেয়ে পথচারী দাঁড়ালেই বাকি তিনজন আশপাশ থেকে এসে তাকে ছোরার মুখে ঘিরে ধরে। এরপর মোবাইল, মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে গ্রেফতার কিশোর ও নয়নের বিরুদ্ধে তিনটি এবং উজ্জ্বল ও মিজানের বিরুদ্ধে দুটি করে মামলা রয়েছে।

 



Our Like Page