March 9, 2026, 6:26 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বন্ধ হলো দূষণকারী সব ব্যাটারি কারখানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দূষণকারী সব ব্যাটারী কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট কোনাপাড়ার ময়লার ভাগাড় ও সামাদনগরে গত তিন দিন ধরে অভিযান চালিয়ে সকল বায়ুদূষণকারী ব্যাটারি কারখানা সিলগালা করে দেয়।

গতকাল রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। অভিযান চলে মান্ডা, গ্রীন সিটির পেছন অংশ, সামাদনগর, শরীফপুর, ময়লা রাস্তা মোড় ও কোনাপাড়ায়। এসব এলাকায় থাকা ঢালাই লোহার কারখানাগুলোয় বন্ধ অভিযানে গ্রীন মডেল টাউনের আশপাশের এলাকাও অন্তর্ভুক্ত ছিল। সেখানে ঢালাই লোহাসহ সব ধরনের কারখানা বন্ধ পাওয়া যায়। কোনাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা মোবাইল কোর্টের সঙ্গে উপস্থিত ছিলেন। তাদের মতে, অভিযানের ফলে ব্যাটারি কারখানা আর নেই। তবে কেউ নতুন করে চালালে তারা জানাবেন।

অভিযানে যাত্রাবাড়ী থানা পুলিশ, টহল পুলিশ ও লাইন পুলিশ উপস্থিত ছিল। স্থানীয় বাসিন্দারাও অভিযানে অংশ নেন।

উল্লেখ্য, উল্লেখিত স্থানগুলোতে অবৈধ সীসা ব্যাটারি কারখানাগুলো হতে ধোয়া নির্গত করে পুরো এলাকায় বায়ুদূষণ ঘটাচ্ছিলো। এলাকাবাসীর অঅভিযোগের প্রেক্ষিতে ওই এলাকায় পরিবেশ অধিদপ্তর ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে সকল দূষণকারী কারখানা বন্ধ করে দেয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page