October 17, 2026, 7:39 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজনৈতিক ফায়দা নিতে টিপু সুলতানের হত্যা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করছে বিজেপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে অষ্টাদশ শতাব্দীর শাসক টিপু সুলতানের হত্যাকারী নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি নির্বাচনের আগে টিপু সুলতানকে ইস্যু হিসেবে ব্যবহার করছে। হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শের কিংবদন্তি ভিডি সাভারকরকে টিপু সুলতানের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে দলটি। খবর এনডিটিভির।

বিজেপির দাবি, শের-ই-মহীশূর নামে পরিচিত টিপু সুলতানকে ব্রিটিশ বা মারাঠা বাহিনী নয় বরং ভোক্কালিগা সম্প্রদায়ের দুই নেতা হত্যা করেছিলেন। কর্ণাটকের ক্ষমতার রাজনীতিতে ভোক্কালিগা সম্প্রদায় গুরুত্বপূর্ণ।

স্থানীয় এক বিখ্যাত ধর্মীয় নেতা টিপু হত্যার সঙ্গে এই সম্প্রদায়ের দুইজন সদস্যকে জড়িত করার বিজেপির বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, তবে বিজেপি তাদের দাবি থেকে পিছু হটছে না। প্রাচীন মহীশূর অঞ্চলের একদল লোক দাবি করেছিল, টিপু সুলতানকে দুই ভোক্কালিগা প্রধান উরি গৌড়া ও নাঞ্জে গৌড়া হত্যা করেছিলেন।

যদিও অনেক ইতিহাসবিদ এই দাবির সঙ্গে একমত নন, তবে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিটি রবিসহ দলের কিছু নেতা এই দাবির পক্ষে কথা বলছেন। বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে এবং অশ্বথ নারায়ণের মতে, উরি গৌড়া ও নাঞ্জে গৌড়া যে টিপুর খুনি ছিলেন তার ঐতিহাসিক প্রমাণ রয়েছে।

ভোক্কালিগা সম্প্রদায়ের লোকেরা দীর্ঘদিন ধরে ভারতীয় জাতীয় কংগ্রেস ও এইচডি কুমারস্বামীর নেতৃত্বাধীন জনতা দল সেকুলারের সমর্থক। উভয় দলের মতে, উরি গৌড়া ও নাঞ্জে গৌড়া নামে কেউ ছিল না। এগুলো কাল্পনিক চরিত্র হতে পারে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page