October 12, 2026, 4:55 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে সুবিধাবঞ্চিতদের জন্য ১০ টাকায় ব্যাগভর্তি বাজার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীতে সুবিধাবঞ্চিতদের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন। ১০ টাকায় ব্যাগভর্তি বাজার করতে পেরেছে ২০০ পরিবার।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের রত্না কমিউনিটি সেন্টারে দিনব্যাপী হ্যাপিনেস সুপারশপে ১০ টাকায় ব্যাগভর্তি বাজারের উদ্বোধন করা হয়।

এতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক।

এসময় ১ টাকা কেজি চাল, ২ ও ৩ টাকা কেজি ডাল, ২ টাকা কেজি ছোলা, ১ টাকা কেজি লবণ, ১ টাকা কেজি আটা, ৪ টাকায় ১ লিটার সয়াবিন তেল, ১ টাকায় ৫ প্যাকেট বিস্কুট, ৪ টাকায় ১টি লুঙ্গি, ১ টাকায় এক জোড়া স্যান্ডেল, প্রতিপিস লাউ ১ টাকা, মিষ্টি কুমড়া ১ টাকা, ১ টাকা কেজি আলু, ১ টাকায় ৬ পিস ডিম, ১ টাকায় একটি টি-শার্ট এবং ৬ টাকায় প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের একটি মুরগিসহ প্রায় ১৫ ধরনের আইটেম থেকে ১০ টাকায় পণ্য কেনার সুযোগ পান সুবিধাবঞ্চিতরা।

১০ টাকায় বাজার করতে আসা বানু বেগম, তাসলিমা ও রহম আলী শেখ বলেন, ‘এখন বাজারে সবকিছুর দাম অনেক। ডিম, মাছ-মাংস আমাদের মতো গরিব মানুষের পক্ষে কিনে খাওয়া খুবই কষ্টকর। তবে আজ ১০ টাকায় ইচ্ছামতো বাজার করতে পেরেছি। মুরগি, ডিম, চাল, ডাল, তেল, সবজি, লুঙ্গিসহ অনেক আইটেম ছিল বাজারে।’

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বর্তমানে নিম্ন ও মধ্যআয়ের মানুষ খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সারাদেশে এ ধরনের সুপারশপের আয়োজন করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আমাদের সুপারশপে ১০ টাকায় ১৫-১৬ ধরনের পণ্য বাছাই করে নেওয়ার সুযোগ থাকছে। ১০ টাকায় ৬০০-৭০০ টাকার পণ্য কিনতে পারছেন সুবিধাবঞ্চিতরা।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোরশেদা খাতুন বলেন, এধরনের আয়োজনে নিম্নআয়ের মানুষ কিছুটা হলেও উপকৃত হবে। এজন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ধন্যবাদ।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page