April 4, 2026, 3:23 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে শিল্প উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ী জেলায় শিল্প উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসন ও বিসিকের যৌথ উদ্যোগে আজ রোববার সকাল ১০টায় বিসিকের প্রশিক্ষণ কক্ষে ৫ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার কর্মশালার উদ্বোধন করেন।

প্রধান অতিথি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে দক্ষ শিল্প উদ্যোক্তা তৈরি জরুরি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আধুনিক প্রযুক্তি, পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনার জ্ঞান দিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করার জন্য উদ্যোক্তাদের মানসম্পন্ন উৎপাদন, ব্র্যান্ডিং, প্যাকেজিং এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সরকার এক্ষেত্রে সব ধরনের সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করে আসছে।

বিসিক শিল্পনগরীর সহকারী মহা ব্যবস্থাপক চয়ন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উদ্যোক্তা মরিয়ম বেগম এবং রেশমা খাতুন।

প্রশিক্ষণে উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, ক্ষুদ্র ঋণ সুবিধা, পণ্যের মানোন্নয়ন, বিপণন কৌশল এবং উদ্ভাবনমূলক প্রশিক্ষণ দেয়া হয়।

রাজবাড়ী সদর উপজেলার প্রায় ২৫ জন নারী উদ্যোক্তা এ কর্মশালায় অংশ নেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page