October 7, 2026, 10:24 am
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীতে স্বামীকে ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রী শাহিদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শাহিদা বেগম বালিয়াকান্দির বংকুর গ্রামের মৃত আশরাফ সানার স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাড়ি বিক্রি করা নিয়ে পারিবারিক কলোহের জের ধরে ২০১২ সালের ৪ ডিসেম্বর রাজবাড়ী বালিয়াকান্দির বংকুর গ্রামে স্বামী আশরাফ সানা ও স্ত্রী শাহিদা বেগমের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ের শাহিদা বেগমকে লোহার রড দিয়ে মারতে যায় তার স্বামী। ধস্তাধস্তি করে স্বামীর হাতের রড কেড়ে নিয়ে তার মাথায় বারি মারে স্ত্রী।

পরে লোহার শাবল নিয়ে পুনরায় তার মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই আশরাফ সানার মৃত্যু হয়।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি উজির আলী শেখ এর সত্যতা নিশ্চিত করেছেন।



Our Like Page