October 17, 2026, 4:10 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে ৬ বিয়ে করে কোটি টাকা হাতিয়েছে ভুয়া সরকারি কর্মকর্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীতে সরকারি কর্মকর্তা পরিচয়ে মানবপাচার, ধর্ষণ ও প্রতারণার মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম শাহরিয়ার নাফিজ ইমন ওরফে বুলবুল (৩৫)। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

এর আগে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে পুলিশ ও র‍্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে নাটোরের লালপুর উপজেলার হাজি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার বলেন, ‘শাহরিয়ার নাফিজ ইমন ওরফে বুলবুল সরকারি কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন জেলার নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করতো। এভাবে ছয়টি বিয়ে করেছে। পরে এসব শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনকে সরকারি চাকরি দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বুলবুল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অডিট অফিসার হিসেবে রাজবাড়ী, ফরিদপুর, যশোর, পাবনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলার দায়িত্বে রয়েছে বলে পরিচয় দিতো। এই পরিচয়ে রাজবাড়ীর পাংশা উপজেলার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে। একপর্যায়ে তাকে বিয়ের কথা বলে ধর্ষণ করে। গত ২৭ আগস্ট তরুণীকে ফরিদপুরের যৌনপল্লিতে বিক্রির চেষ্টা করেছিল। সেইসঙ্গে তরুণীর বাড়ি থেকে আট লাখ টাকা ও পাঁচ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণালঙ্কার প্রতারণা করে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page