October 14, 2026, 2:42 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

রাজমুকুট পরলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাত দশকের মধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় আয়োজনে আজ শনিবার রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। এক হাজার বছর পুরনো ধর্মীয় ও রাজপরিবারের রীতি মেনে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তাকে রাজমুকুট পরানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রায় ১০০ জন বিশ্বনেতা ও টেলিভিশনে লাখো দর্শকের সামনে ক্যান্টারবুরির আর্চবিশপ ৩৬০ বছর পুরনো সেন্ট এডওয়ার্ড মুকুট চার্লসের মাথায় পরিয়ে দেন। এ সময় তিনি ১৪ শতকের পুরনো সিংহাসনে বসে ছিলেন।

ঐতিহাসিক ও শপথ গ্রহণের এই রীতি শুরু হয়েছিল ১০৬৬ সালে।  দুই ঘণ্টার এই অনুষ্ঠানে চার্লসের দ্বিতীয় স্ত্রী ক্যামিলাকেও রানির মুকুট পরানো হয়।

অনুষ্ঠানস্থল ফুল এবং পতাকা দিয়ে সাজানো হয়েছিল। ব্রিটিশ রাজনীতিবিদ এবং কমনওয়েলথ দেশগুলোর প্রতিনিধিরা, দাতব্য সংস্থা কর্মী এবং সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন। তারকাদের মধ্যে ছিলেন অভিনেতা এমা থম্পসন, ম্যাগি স্মিথ, জুডি ডেঞ্চ এবং মার্কিন সংগীতশিল্পী কেটি পেরি।

অনুষ্ঠানের বেশিরভাগ আয়োজন ছিল ঐতিহাসিক। যা ৯৭৩ সাল থেকে চলে আসছে। রাজ্যাভিষেকের সংগীত ‘জাডোক দ্য প্রিস্ট’ গাওয়া হয়। ১৭২৭ সালের পর থেকে প্রতিটি রাজ্যাভিষেকের সময় এটি গাওয়া হয়েছে। তবে কিছু নতুনত্বও ছিল। অ্যান্ড্রু লয়েড ওয়েবারের রচিত একটি গান যুক্ত করা হয় এবার।

চার্লসের নাতি প্রিন্স জর্জ এবং ক্যামিলার নাতি-নাতনিরা অংশ নিয়েছেন। চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারির কোনও আনুষ্ঠানিক ভূমিকা ছিল না। তিনি রাজপরিবারের কর্মরত সদস্যদের পেছনে তৃতীয় সারিতে বসেন।

ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি চার্লসের হাত, মাথা এবং বুকে জেরুজালেমের পবিত্র তেল দিয়ে শপথ পড়ান। এ সময় তাকে গম্ভীর দেখাচ্ছিল। ন্যায়সঙ্গতভাবে শাসন ও ইংল্যান্ডের গির্জাকে সমুন্নত রাখার শপথ করেন তিনি।

প্রতীকী রেগালিয়া তুলে ধরার পর ওয়েলবি রাজার মাথায় সেন্ট এডওয়ার্ডের মুকুট স্থাপন করেন। এ সময় উচ্চ স্বরে ‘ঈশ্বর রাজার সহায় হোন’ বলা হয়।

অভিষেক শেষে রাজা এবং ক্যামিলা ওয়েস্টমিনস্টার অ্যাবে ছেড়ে বাকিংহাম প্যালেসে ফিরে যাবেন। এ সময় তারা এক মাইল শোভাযাত্রায় অংশ নেবেন। এতে ৩৯টি দেশের ৪ হাজার সেনা সদস্য থাকবে। রানি এলিজাবেথের রাজ্যাভিষেকের এমন শোভাযাত্রার মধ্যে এটিই বৃহত্তম।

এর আগে অভিষেকের জন্য ঐতিহাসিক গাড়িতে চেপে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page