October 18, 2026, 7:31 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিভিন্ন নিয়োগ এবং ভর্তি পরীক্ষার জাল প্রশ্নপত্র ও প্রবেশপত্র তৈরি করে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মুল হোতা মামুন ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর তার কাছ থেকে বিপুল সংখ্যক বিভিন্ন পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, জীবন বৃত্তান্ত, নাগরিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে যশোহরের বেনাপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার দুপুরে আরএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে নয়নকে গ্রেপ্তারের বিস্তারিত জানান, অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক। গ্রেপ্তার নয়ন ইসলাম রাজশাহী জেলার বাগমারা উপজেলার আচিনঘাট এলাকার আজগর হোসেন মন্ডলের ছেলে। তিনি মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় বসবাস করেন।

সংবাদ সম্মেলনে বিজয় বসাক বলেন, নগরীর নিউমার্কেট এলাকার পিজি টাওয়ারের ১০ তলার একটি রুমে বসে নয়ন এই প্রতারণার কার্যক্রম চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ফেব্রুয়ারি সেখানে পুলিশ অভিযান চালালে সে পালিয়ে যায়। এর পর গত ২৬ ফেব্রুয়ারি তিনি ভারতে চলে যান। মঙ্গলবার সে বেনাপোল বন্দর দিয়ে দেশে ঢুকে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পেনাল কোডে একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতির মাধ্যমে ভর্তির সুযোগ করে দেয়া ও বিভিন্ন চাকরির প্রলোভন দিয়ে প্রার্থীদের নিকট হতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় নয়ন। বিশেষ করে নগরীর বিভিন্ন কোচিং সেন্টারের মালিকদের সহযোগিতায় মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তিচ্ছ ও চাকরি প্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ করে তাদের নিকট হতে পরীক্ষার প্রবেশপত্রের কপি
এবং চুক্তি মোতাবেক অর্থের জিম্মা হিসেবে তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহসহ প্রাথমিক খরচ বিকাশ, রকেট এবং নগদ অ্যাকাউন্টের মাধ্যমে নগদ টাকা সংগ্রহ করতো।

বিজয় বসাক আরও বলেন, নয়ন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে তার কয়েকজন সহযোগিদের নিয়ে এই প্রতারণার চালিয়ে আসছিল। পিজি টাওয়ার ও তার উপশহরের বাড়ির মালিকের কাছেও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ভাড়া নেয়। তবে প্রতারণার ক্ষেত্রে তিনি কখনো চিকিৎসক আবার কখনো সরকারি কর্মকর্তা পরিচয় দিত।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page