March 31, 2026, 11:06 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীরগোদাগাড়ীউপজেলায়দুইকোটি২০লাখটাকারমূল্যেরদুইকেজি১৪৫গ্রাম) হেরোইনসহএকমাদককারবারিকেগ্রেফতারকরেছের‌্যাব-৫।

সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া কামারপাড়া গ্রামের কছিমুদ্দিন এন্টার প্রাইজের (রাইস মিল) সামনে থেকে তাকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে র‌্যাব-৫ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল রিয়াজ শাহরিয়ারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মামুন মিয়া (৩৫) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের কলোনীপাড়া গ্রামের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর সিও জানান, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‌্যাব-৫ এর একটি অপারেশন দল সোমবার রাত ৮টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কছিমুদ্দিন এন্টার প্রাইজের (রাইস মিল) সামনে থেকে মো. মামুন মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুই কেজি ১৪৫ গ্রাম হেরোইন, সিমকার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ২০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় হেরোইন সংগ্রহ ও বিক্রির বিষয়টি স্বীকার করেছে।

গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page