October 17, 2026, 8:20 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে মুক্তিপণ নিতে যেয়ে ৩ অপহরণকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাগরপাড়া এলাকার এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ নিতে আসা তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট জেলার চিতলমারী থানার কুড়ালতলা গ্রামের আফজাল হোসেনের ছেলে মেহেদী হাসান (২৫), খুলনা জেলার সোনাডাঙ্গা থানার কমিশনার গলি নবপল্লীর মৃত সাহেব আলীর ছেলে জাহিদ হাসান (৩৫) ও ঢাকা মহানগরীর পল্লবী থানার মিরপুর দুয়ারীপাড়ার মৃত নাসিরুদ্দীন মণ্ডলের ছেলে মনোয়ার হোসেন (৬০)।

বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, রোববার রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার মাসুদ আলী নামের এক ব্যক্তি জমিজমা সংক্রান্ত কাজে ঢাকায় যান। ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার ছেলেকে মোবাইলে ফোনে তিনি জানান, আলমারীর চাবিসহ এক ব্যক্তিকে পাঠাচ্ছি। তাকে চেক বইটা দিয়ে দিও।

তার ছেলে মিনহাজ কারণ জানতে চাইলে কোন কথা না বলে মোবাইল ফোন কেটে দেন। বিষয়টি তার সন্দেহ হয় এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি জানান।

এরই মধ্যে রাত আড়াইটার দিকে তিন ব্যক্তি একটি প্রাইভেট কারে মাসুদের বাড়ির সামনে গিয়ে তার ছেলের মোবাইলে ফোন দিয়ে জানায় তারা চেক বহ নিতে এসেছে। তখন তাদের গতিবিধি সন্দেহজনক হলে ছেলে মিনহাজ বিষয়টি বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক সাগরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মেহেদী হাসান, জাহিদ হাসান ও মনোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ।

বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বলেন, পুলিশের একটি টিম অবহৃত মাসুদকে উদ্ধারে আটককৃতদের জিজ্ঞসাবাদ করে। এ সময় তারা জানায়, সহযোগীদের সহায়তায় মাসুদকে ঢাকা বাড্ডা এলাকা হতে অপহরণ করে অজ্ঞাত বাড়িতে আটক রাখা হয়েছে। দশ লাখ টাকা মুক্তিপণ পেলে মাসুদকে ছেড়ে দিবে। টাকা না দিলে মাসুদকে প্রাণে মেরে ফেলার কথাও জানায়।

সোমবার সন্ধ্যায় আসামিদের দেওয়া তথ্য ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে রামপুরা থানা পুলিশের সহায়তায় অপহৃত ভিকটিম মাসুদকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্র। তারা দীর্ঘদিন যাবৎ নিরীহ মানুষকে আটক রেখে মুক্তিপণ আদায় করে আসছে। তাদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page