March 6, 2026, 8:32 pm
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে অনিয়মের খবর পাওয়া যায়নি : ইসি রাশেদা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা জানিয়েছেন, ভোট চলার দুই ঘণ্টা পর্যন্ত রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের খবর পাওয়া যায়নি। ভোটারের উপস্থিতিও ভালো।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিলনায়নে সিসি ক্যামেরা ভোট পর্যবেক্ষন শেষে তিনি এসব কথা বলেন।

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাইনি।

মাঠের আইন শৃঙ্খলার বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে, এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নাই।’

তিনি বলেন, ‘ ভোটার উপস্থিতি বেশ ভালো। সিলেটের কোনো কোনো কেন্দ্রে বৃষ্টি হচ্ছে। দু’একটা কেন্দ্রে কম।আর সব জায়গায় ভালো উপস্থিতি। রাজশাহীতে খুবই ভালো।’

ইভিএম জটিলতা নিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘শুধুমাত্র রাজশাহীর একটা জায়গায় একটু শুরু হইছিলো। ওটা সঙ্গে সঙ্গে শেষ হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে ঠিক সময়ে শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো তথ্য আসেনি। ত্রুটি দেখা দিলে ব্যাকআপ মেশিন আছে। কারিগরি টিম আছে। সমস্যা হলে আমরা সাথে সাথে দূর করার চেষ্টা করবো।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ নিরবচ্ছিন্নভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ২৩টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সাথে ৩৬৮টি সিসি ক্যামেরায় ২৫২০টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেড করে এভাবে ৩৪৫টি কেন্দ্রের ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে একটি  করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page