September 13, 2026, 5:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

রাজশাহী কলেজের ছাত্রাবাসে মাদক সেবনের অভিযোগে ৫ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কলেজ ছাত্রাবাসের ভেতরে রাতে মাদক সেবনের অভিযোগে রাজশাহী কলেজের দুই শিক্ষার্থীসহ ৫ জনকে আটকের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের একটি কক্ষ থেকে তাদের আটক করে কলেজ প্রশাসন।

তবে ক্ষমা চাওয়ায় মুচলেকায় তাদের পুলিশে না দিয়ে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, শিক্ষার্থীরা আসর জমিয়ে নিজেরা গাঁজা সেবন করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সরস্বতী পূজা উপলক্ষ্যে কলেজের হিন্দু হোস্টেলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। কলেজ অধ্যক্ষ সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তিনি মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকের একটি কক্ষে অভিযান পরিচালনা করেন। এ সময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র মুশফিকুর রহমান ও একই বর্ষের গণিত বিভাগের ছাত্র জোবায়ের হোসেন এবং তিন বহিরাগতকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। গাঁজা খাওয়ার উপকরণ জব্দ করা হয়।

পরে অধ্যক্ষের কার্যালয়ে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা দোষ স্বীকার করেন। প্রথমবার এ ধরনের অপরাধ করায় মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আটক ছাত্রদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

এদিকে শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগে জানা গেছে, রাজশাহী কলেজের কয়েকটি ছাত্রাবাসে রাতে মাদক সেবনের আসর বসে। ছাত্রাবাসের তত্ত্বাবধায়কদের অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
তবে রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক বলেন, অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page