October 6, 2026, 12:40 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

রাজশাহী রেলস্টেশনে দুর্বৃত্তের হামলায় আনসার সদস্যের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী রেলওয়ে স্টেশনে মাইনুল ইসলাম (৪৫) নামে দায়িত্বরত এক আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে।

নিহত মাইনুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।

রেলওয়ে আনসার প্লাটুন কমান্ডার দেলোয়ার হোসেন জানান, প্ল্যাটফর্মে অস্বাভাবিক ঘোরাঘুরি করতে নিষেধ করায় পুলিশের জিআরপি থানার এক উপপরিদর্শকের সঙ্গে তর্কে জড়ায় কয়েকজন তরুণ। উপ-পরিদর্শক তখন আনসার সদস্যদের ওই তরুণদের ধরার জন্য নির্দেশ দেন। এ সময় আনসার সদস্যরা ধরতে গেলে মাইনুল ইসলামকে একজন ঘুষি মারে। এতে মাইনুল ইসলাম পড়ে যান এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। পরে মাইনুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, আমরা সিসি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিয়ে রাজশাহী জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার কর্মকারের মুঠোফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।



Our Like Page