September 29, 2026, 4:38 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাজশাহী সিটি নির্বাচনে ২৪শ মামলায় ৩১ লাখ টাকা জরিমানা আদায় : ইসি আহসান হাবিব খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে বিশেষ চেকপোস্টে প্রায় ২৪শ মামলায় ৩১ লাখ টাকা জরিমানা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মূলত নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এমন উদ্যোগ নিয়েছে ইসি।

শনিবার (১৭ জুন) নির্বাচন কমিশনার আহসান হাবিব খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আগামী ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

এদিকে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে এমন বিশেষ চেকপোষ্ট বসানোর নির্দেশ দিয়েছিল আউয়াল কমিশন। সেসময় খুলনা সিটিতে চেকপোস্ট বসিয়ে মোটরযানের ওপর ৯০ লাখ টাকা জরিমানা করেছিল খুলনা মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি বরিশাল সিটিতেও একইভাবে ৩০ লাখ টাকার অধিক জরিমানা করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সিটি নির্বাচন উপলক্ষে গত মে মাসের ২৩ তারিখ হতে চলতি মাসের ১৬ তারিখ শুক্রবার পর্যন্ত ২৪ দিন এ বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। সড়ক পরিবহন আইন -২০১৮ অনুযায়ী ২ হাজার ৪০১টি মামলার পাশাপাশি ৮৯৮টি মোটরযান আটক করা হয়। যার মাধ্যমে ৩০ লাখ ৯৬ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়। সবচেয়ে বেশি মামলা হয় অটোরিকশায় ১ হাজাত ৯৮৫টি মামলা হয়। এরপর মোটরসাইকেলে ৪১২টি মামলা দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page