October 14, 2026, 2:38 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

রাজা চার্লসের রাজ্যাভিষেকের প্রাথমিক প্রক্রিয়া শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লস এবং রানি ক্যামিলার রাজ্যাভিষেক প্রক্রিয়া শুরু হয়েছে। আড়ম্বরপূর্ণ উৎসবে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরিয়ে দেxয়া হবে রাজা তৃতীয় চার্লসকে। ব্রিটিশ রাজতন্ত্রে রাজা হিসেবে অভিষিক্ত হবেন তিনি।

এর আগে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে পৌঁছেছেন রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলা। বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে তারা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান।

এবারের রাজার অভিষেক অনুষ্ঠানে বিশ্বের প্রায় ১০০টি রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিত থাকছেন। এ নিয়ে সেন্ট্রাল লন্ডনে ব্যাপক নিরাপত্তায় আচ্ছন্ন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিষেক অনুষ্ঠান প্রায় দুই ঘন্টা ধরে চলবে, যা সামনাসামনি বসে দেখবেন দুই হাজার ৩০০ বিশেষ অতিথি।

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে শনিবার (৬ মে) সকালেই শুরু হয়েছে উৎসব। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে বিশ্বনেতাদের পাশাপাশি আমন্ত্রিত দুই হাজার অতিথি উড়ে জড়ো হয়েছেন লন্ডনে।

৭০ বছর সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজা হন। যুক্তরাজ্য ছাড়াও তিনি আরও ১৪টি দেশে তাকে রাজা হিসেবে মান্য করা হয়। চার্লস যুক্তরাজ্য ও আরো ১৪টি রাষ্ট্রের রাজত্ব পান গত সেপ্টেম্বরে, যখন তার মা এলিজাবেথ সিংহাসনে বসার ৭০ বছর পর মারা যান।

অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য কয়েক মাস ধরে ব্যাপক পরিকল্পনা করা হয়। ৪০ তম এই অভিষেক ১০৬৬ সালের পর আবারও ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page