September 18, 2026, 10:58 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে গোপনে অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া রাশিয়াকে গোপনে গুরুত্বপূর্ণ আর্টিলারি শেল সরবরাহ করছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এসব অস্ত্র ইউক্রেনে ব্যবহার করার জন্য দেওয়া হচ্ছে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকেই মিত্রদের কাছ থেকে সামরিক সহায়তা চেয়ে আছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, উত্তর কোরিয়া অস্ত্র সরবরাহ করলে তা যুদ্ধের গতিপথ পরিবর্তনে সম্ভাবত ভূমিকা রাখবে না। এ সময় তিনি ইউক্রেনের সামরিক বাহিনীকে সহযোগিতা বাড়ানোর কথাও বলেন।

কিরবি বলেছেন, আমাদের ধারণা রাশিয়াকে গোপনে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। তবে এসব অস্ত্র কীভাবে সরবরাহ করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করা হয়নি।

এদিকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এর মধ্যে সন্দেহজনক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে বলে জানা গেছে। তবে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডে জাপানের উত্তর ও মধ্য অঞ্চলে সতর্কতা জারি করা হয়।

সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বাড়িয়েছে উত্তর কোরিয়া। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগের দিন বুধবার একদিনে ২০ ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার জলসীমা অতিক্রম করে সকচো শহর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরত্বে আছড়ে পড়ে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page