September 19, 2026, 10:36 am
শিরোনামঃ
বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে ধ্বংস করে ফেলতে চায় আমেরিকা : সর্বোচ্চ রুশ নিরাপত্তা কর্মকর্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা রাশিয়াকে দুর্বল করার পাশাপাশি দেশটিকে ধ্বংস করে দিতে চায় বলে সতর্কবাণী উচ্চারণ করেছেন সর্বোচ্চ রুশ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই প্যাতরুশেভ। তিনি গতকাল (মঙ্গলবার) ব্রাইয়ানস্ক শহরে একটি উচ্চ পর্যায়ের সরকারি বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্যাতরুশেভ বলেন, যখন ওয়াশিংটন রাশিয়াকে ‘অস্থিতিশীলতার উৎস’ বলে অভিহিত করছে এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট পূর্বদিকে অগ্রসর হতে হতে আমাদের সীমান্ত চলে এসেছে তখন আমেরিকার উদ্দেশ্য পরিষ্কার।

রুশ নিরাপত্তা পরিষদের সচিব পেতরুশেভ বলেন, আমেরিকা ও তার মিত্রদের সমর্থনে অনুষ্ঠিত অভ্যুত্থানে কিয়েভের ক্ষমতায় যে তাবেদার সরকারকে বসানো হয়েছে তার কাজই হচ্ছে রাশিয়াকে দুর্বল করে ফেলা। তিনি বলেন, আমেরিকার লক্ষ্য আমাদের জাতিকে দুর্বল করা, বিচ্ছিন্ন করা এবং শেষ পর্যন্ত ধ্বংস করা।

রশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা উল্লেখ করেন যে, মার্কিন কর্মকর্তারা বিশ্বব্যাপী আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বকে ‘একটি মহাযুদ্ধের দিকে’ ঠেলে দিচ্ছে যা অন্য দেশগুলিকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।

প্যাতরুশেভ বলেন, ইউক্রেনীয় নাশকতাকারীরা তার দেশে অনুপ্রবেশ করে সন্ত্রাসী হামলা চালাতে পারে যা রাশিয়ার জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।  তিনি বলেন, ইউক্রেনের উগ্রপন্থী ও চরমপন্থী সদস্যরা রুশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে নাশকতামূলক কার্যকলাপ ও সন্ত্রাসী হামলা চালাতে চায়।

এর আগে রাশিয়ার এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা চলতি মাসের গোড়ার দিকে বলেছিলেন, তার দেশের গোয়েন্দা বাহিনী জাপোরিজ্জিয়া পরমাণু স্থাপনায় রুশ সেনাদের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page