October 9, 2026, 8:38 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় দেশজ উৎপাদন ৪ শতাংশ কমে যাওয়ায় অর্থনৈতিক মন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ায় চলতি অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে মোট দেশজ উৎপাদন চার শতাংশ কমে যাওয়ায় দেশটির অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে। জাতীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের বুধবার প্রকাশিত প্রাথমিক হিসেব থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা মস্কোর অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলার কারণে দ্বিতীয় ত্রৈমাসিকেও  মোট দেশজ উৎপাদন চার শতাংশ হ্রাস পায়।
জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে অর্থনৈতিক উৎপাদন চার শতাংশ হ্রাস বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কম ছিল। এ তিন মাসে উৎপাদন সাড়ে চার শতাংশ হ্রাস পাবে বলে তারা ধারণা করেছিলেন।
এ সময়ের মধ্যে রাশিয়ার পাইকারি বাণিজ্য ২২.৬ শতাংশ এবং খুচরা বাণিজ্য ৯.১ শতাংশ হ্রাস পায়।
তবে ইতিবাচক দিক হলো এ সময়ে রাশিয়ার নির্মাণ কার্যক্রম ৬.৭ শতাংশ এবং কৃষি উৎপাদন ৬.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের গোড়ার দিকে রাশিয়ার অর্থনীতি ভালভাবেই চলছিল। ওই সময় দেশটির মোট দেশজ উৎপাদন ৩.৫ শতাংশ বৃদ্ধি পায়। কিন্তু রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করায় একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে।
রাশিয়ার রপ্তানি ও আমদানিতে বিধিনিষেধ, কর্মীদের ঘাটতি এবং খুচরা যন্ত্রাংশ সরবরাহে নানা সমস্যার মুখে দেশটির অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করে।
গত ৮ নভেম্বর রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আভাস দেয় যে, এই বছর দেশটির মোট দেশজ উৎপাদন ৩.৫ শতাংশ হ্রাস পেতে পারে।
রাশিয়ার জিডিপি চলতি বছর যথাক্রমে ৩.৪ শতাংশ এবং ৩.৫ শতাংশ হ্রাস পেতে পারে বলে আইএমএফ এবং বিশ্বব্যাংক ধারণা করছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page