April 11, 2026, 8:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় রপ্তানি বন্ধ করা হলে খাদ্যশস্য চুক্তি বাতিল করা হবে : মস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী- জি-৭ রাশিয়ায় রপ্তানি বন্ধ করে দিলে মস্কো ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির জন্য জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তি বাতিল করবে। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও আমেরকাকে নিয়ে জি-৭ গঠিত।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান জাতীয় পরিষদের সহ সভাপতি দিমিত্রি মেদভেদেভ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জি৭ ভুক্ত দেশগলো রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়ার পর মেদভেদেভ এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন, “জিসেভেনের নির্বোধ লোকগুলো আমাদের দেশে রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনা করেছে। স্বাভাবিকভাবেই আমাদেরকে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে হবে। আমরাও জিসেভেনভুক্ত দেশগুলোতে সব ধরনের খাদ্যশস্য বিশেষ করে যেসব পন্যের ওপর এসব দেশ পুরোপুরি নির্ভরশীল সেসব রপ্তানি করা বন্ধ করে দিতে হবে।” সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ আরো বলেন, “এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে আরো অনেক কিছুর সঙ্গে খাদ্যশস্য রপ্তানি সংক্রান্ত চুক্তি বাতিল হয়ে যাবে।”

এর আগে শুক্রবার জাপানি কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের কিয়োদা বার্তা সংস্থা জানায়, জিসেভেন ভুক্ত দেশুগলো রাশিয়ায় তাদের রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়ার প্রস্তুতি নিয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর মস্কোর ওপর বহু নিষেধাজ্ঞা দেয় আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো। তবে এসব নিষেধাজ্ঞা দিয়ে দৃশ্যত এ পর্যন্ত রাশিয়াকে কাবু করা যায়নি। আর সেজন্য রাশিয়ায় রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত দেশগুলো।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page