July 31, 2026, 9:42 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ : মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লক্ষ্য অর্জন করার সম্ভবনা খুবই ক্ষীণ। মার্কিন গণমাধ্যম ‘ডিফেন্স ওয়ান’কে শুক্রবার দেয়া এক সাক্ষাৎ করে জেনারেল মিলি এই মন্তব্য করেন।

মার্কিন সেনাপ্রধান বলেন, ইউক্রেন তার ভূখণ্ড থেকে রাশিয়ার সমস্ত সেনা তাড়িয়ে দেয়ার যে লক্ষ্য ঠিক করেছে তা এই বছরে অর্জন করার সম্ভাবনা তিনি দেখছেন না।

আসন্ন বসন্তে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বলে কিয়েভ ঘোষণা করার পর জেনারেল মার্ক মিলি এই মন্তব্য করলেন। তিনি বলেন, রাশিয়ার সেনাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করার জন্য ইউক্রেনের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র নেই।

জেনারেল মার্ক মিলি বলেন, তিনি বিশ্বাস করেন না যে, ইউক্রেনের সেনারা রাশিয়ার সেনাদেরকে ইউক্রেনের মস্কো-প্রভাবিত পূর্বাঞ্চল থেকে বের করে দিতে সক্ষম হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন, অধিকৃত অঞ্চল থেকে প্রতিটি রুশ সেনাকে বহিষ্কার করা হবে। এ বক্তব্যের জবাবে মার্ক মিলি বলেন, এটি হবে গুরুত্বপূর্ণ সামরিক অভিযান যা অত্যন্ত কঠিন একটি কাজ। তিনি সুস্পষ্ট করে বলেন, “আমি মনে করি না চলতি বছরে ইউক্রেন এই লক্ষ্য অর্জন করতে পারবে।”

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page