June 7, 2026, 11:25 pm
শিরোনামঃ
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার জয়পুরহাটে ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে : ককরোচ পার্টি প্রধান ইরান শক্তিশালী ও অহংকারী তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে : ট্রাম্প ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : খামেনির সামরিক উপদেষ্টা ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার যুদ্ধ সক্ষমতার কারণে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা বেশী নেই  : মার্কিন সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন জয়েন্টস চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, রাশিয়ার হাতে এখনো উল্লেখযোগ্য মাত্রায় সামরিক সক্ষমতা থাকার কারণে অল্প সময়ের মধ্যে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা খুব একটা নেই।

তিনি বলেন, ক্রিমিয়াসহ ইউক্রেনের দখল করা বিভিন্ন অঞ্চল থেকে রাশিয়াকে তাড়িয়ে দিয়ে তাদের বিরুদ্ধে বিজয় অর্জন ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষে খুব শিগগিরই সম্ভব হবে না।

গতকাল বুধবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে জেনারেল মার্ক মিলি এই মন্তব্য করেন।গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকারসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অত্যন্ত উন্নত অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করে যাচ্ছে। রাশিয়া এসব অস্ত্র সরবরাহের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে কোনো লাভ হবে না, শুধুমাত্র সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা নস্যাৎ হবে।

গতকালের (সোমবার) সংবাদ সম্মেলনে জেনারেল মার্ক মিলি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা কম বলে মন্তব্য করলেও তিনি কিয়েভকে আশ্বস্ত করেন যে, যতক্ষণ প্রয়োজন ইউক্রেনের রক্ষায় ওয়াশিংটন সমর্থন দিয়ে যাবে।এ সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও একই ধরনের বক্তব্য রাখেন।রাশিয়ার সামরিক অভিযান শুরু পর থেকে এ পর্যন্ত আমেরিকা কিয়েভকে সাড়ে ৮০০ কোটি ডলারের অস্ত্র দিয়েছে।

এছাড়া, ইউরোপীয় ইউনিয়নও শত শত কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page