October 16, 2026, 10:06 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সঙ্গে সম্পর্ক ; তুরস্কের ওপর চাপ সৃষ্টি করেছে আমেরিকা : ব্লুমবার্গ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তুরস্কের ওপরে ক্ষুব্ধ হয়েছে আমেরিকা। মার্কিন কর্মকর্তারা চাইছেন- আমেরিকা এবং ইউরোপের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে তুরস্ক সহযোগিতা করুক।

এসব বিষয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে মার্কিন কর্মকর্তারা তুরস্ক সফর করেছেন এবং তারা দেশটির সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকের মূল বক্তব্য ছিল রাশিয়া-বিরোধী নিষেধাজ্ঞায় সহযোগিতা করা। গতকাল (বুধবার) মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে।

রাশিয়া-ইউক্রেন সংঘাতে তুরস্ক নিরপেক্ষ অবস্থা নিয়েছে কিন্তু আমেরিকা কয়েকবার দেশটির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী এলিজাবেথ রোজেনবার্গ এবং মার্কিন একটি প্রতিনিধিদল তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে আঙ্কারা ও ইস্তাম্বুলে বৈঠক করেন। এছাড়া, স্থানীয় অর্থ বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে রোজেনবার্গ গতকাল একান্ত বৈঠক করেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সময় থেকে রোজেনবার্গ মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে আসছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান, লিবিয়া এবং সিরিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তার খসড়া তিনিই তৈরি করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page