November 6, 2026, 9:15 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে বাইডেনের প্রতি ৩০ কংগ্রেসম্যানের চিঠি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের ঘটনাকে সামনে রেখে মস্কোর সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি দেশটির ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের ৩০ জন প্রতিনিধি পরিষদ সদস্য একটি চিঠি দিয়েছেন।

যুদ্ধ বন্ধের জন্য তারা অন্যান্য প্রয়োজনীয় কূটনৈতিক উপায় অবলম্বনেরও আহ্বান জানান। মার্কিন কংগ্রেসম্যানদের এই আহ্বান সত্ত্বেও জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে।

গতকাল (সোমবার) মার্কিন কংগ্রেশনাল প্রগ্রেসিভ ককাসের চেয়ার প্রমিলা জয়াপাল হোয়াইট হাউজে এই চিঠি পাঠানোর কথা জানিয়ে বলেন, ইউক্রেনে ধ্বংসযজ্ঞ, পরমাণু যুদ্ধের হুমকি এবং ইউরোপ সফরে তিনি যে অর্থনৈতিক সংকট দেখেছেন তার প্রেক্ষাপটে আলোচনার জন্য এই চিঠি দিতে উৎসাহী হয়ে ওঠেন।

জো বাইডেন

জয়াপাল বলেন, “যদিও আমরা এই চিঠি দিয়েছি তবে আলোচনার টেবিলে ফেরার ব্যাপারে মূল সিদ্ধান্ত ইউক্রেনের ওপর নির্ভর করছে। কিয়েভ সরকারকে শত শত কোটি ডলারের অস্ত্র দিয়ে আমেরিকা বাঁচিয়ে রাখার চেষ্টা করার ভেতর দিয়ে এই সংকট সমাধান করার সম্ভাব্য সব ধরনের উপায় অবলম্বনের ক্ষেত্রে আমেরিকার জন্য এক ধরনের দায়িত্ববোধ তৈরি হয়েছে যার কারণে এখনো ক্ষয়ক্ষতি কমিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসা উচিত যাতে ইউক্রেন সংকট শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা যায়।”

চিঠির সবশেষে আবারও প্রেসিডেন্ট বাইডেনের প্রতি রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার পথ উন্মুক্ত করার আহ্বান জানানো হয়েছে তবে এই সংকট সমাধানের জন্য ইউক্রেনের পক্ষ থেকে কী ধরনের ছাড় দেয়া উচিত সে সম্পর্কে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা কোন কথা বলেননি।

এই চিঠিতে যে সমস্ত আইনপ্রণেতা সই করেছেন তার মধ্যে রয়েছেন ডেমোক্র্যাট দলেল প্রগতিশীল কংগ্রেসম্যান হিসেবে পরিচিত রো খান্না, রাশিদা তালিব, ইলহান ওমর, আয়ানা প্রেসলি এবং আলেজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ।

গত ফেব্রুয়ারি মাস থেকে এই পর্যন্ত মার্কিন সরকার ইউক্রেনকে ছয় হাজার কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জামের পাশাপাশি অর্থনৈতিক সহায়তা দিয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী জানুয়ারির আগেই মার্কিন প্রশাসন ইউক্রেনের জন্য আরো পাঁচ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস করবে।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page