October 15, 2026, 5:43 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া-ইউক্রেন আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি দাবি করেন, গঠনমূলক আলোচনার ব্যাপারে রাশিয়ার কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না।

জার্মানিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি দাবি করেন, অবশ্যই রাশিয়াকে আগে গঠনমূলক আলোচনায় অংশ নেয়ার ব্যাপারে নিজের সদিচ্ছা ও আগ্রহ দেখাতে হবে। তিনি আরো বলেন, এই গঠনমূলক আলোচনার ক্ষেত্রে ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য থাকতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গণভোটের মাধ্যমে রাশিয়া পূর্ব ইউক্রেনের যে অংশ দখল করে নিয়েছে তার ওপর যদি মস্কোর নিয়ন্ত্রণের অনুমোদন দেয়া হয় তাহলে ন্যায্য এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।

গত বছর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দুই পক্ষ কয়েক দফা বৈঠকে বসেছে তবে যুদ্ধ অবসানের ব্যাপারে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। মস্কো বারবার বলছে, আলোচনার জন্য তাদের দরজা খোলা কিন্তু ইউক্রেনের পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত অক্টোবর মাসে একটি ডিক্রিতে সই করেন যাতে রাশিয়ার সাথে সব ধরনের আলোচনা নিষিদ্ধ করা হয়।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা সব ধরনের অস্ত্র এবং সামরিক রসদ সরবরাহ করছে। তবে কথা ঠিক- যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তাতে ইউক্রেনই বড় ক্ষতির শিকার, আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়ন তার ভুক্তভোগী নয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page