October 17, 2026, 10:49 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র নিয়ে চুক্তির প্রচেষ্টা চালানো হচ্ছে : আইএইএ প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধান বুধবার বলেছেন, তিনি মস্কো নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের জন্য একটি আপোষমূলক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছেন এবং তিনি এর চারপাশে সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিয়েছেন। খবর এএফপি’র।
দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থিত এ পারমানবিক কেন্দ্র নিয়ে বড় ধরনের শঙ্কা রয়েছে। গত বছর রাশিয়ার সৈন্যরা ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে সেখানে একের পর এক গোলাবর্ষণ করা হয়।
ইউরোপের বৃহত্তম এ কেন্দ্র এক ব্যাতিক্রমী পরিদর্শনকালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, তিনি কেন্দ্রটির ব্যাপারে একটি সমঝোতা খুঁজে পেতে কাজ করছেন যা মস্কো ও কিয়েভ উভয়ের জন্য ভাল হবে।
এ কেন্দ্রে মস্কো আয়োজিত এক প্রেস ট্যুর চলাকালে গ্রোসি সাংবাদিকদের বলেন, ‘আমি বাস্তবসম্মত বিভিন্ন প্রস্তাব ও পদক্ষেপ প্রস্তুত করার চেষ্টা করছি যা সকল পক্ষ অনুমোদন দেবে বলেও আশা করছি।’ কেন্দ্রটি বর্তমানে রাশিয়ার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
গ্রোসি বলেন, ‘আমাদের অবশ্যই বিপর্যয় এড়াতে হবে। আমি একজন আশাবাদী মানুষ এবং আমি বিশ্বাস করি যে, এটি এড়ানো সম্ভব।’ তিনি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে রাশিয়ার একটি সাঁজোয়া গাড়িতে করে পরমাণু কেন্দ্রটিতে পৌঁছান।
তবে তিনি পারমাণবিক কেন্দ্রের চারপাশে সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়েও সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিয়ে আশা প্রকাশ করেন যে রাশিয়া ও ইউক্রেন নিরাপত্তা নীতিতে একমত হবে।
তিনি আরো বলেন, কেন্দ্রটি পরিদর্শন করা ‘একেবারে প্রয়োজনীয়’ ছিল।

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page