February 12, 2026, 5:15 pm
শিরোনামঃ
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করা উচিত : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার আঞ্চলিক নির্বাচনে পুতিনের দলের বিপুল জয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার ক্ষমতাসীন দল গত সপ্তাহে অনুষ্ঠিত আঞ্চলিক নির্বাচনে বিরাট বিজয় অর্জন করেছে।
সোমবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হয়।
কর্তৃপক্ষ এটিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের প্রতি সমর্থন হিসেবে দেখাচ্ছে।
২০২২ সালে ইউক্রেন আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া সমস্ত প্রধান বিরোধী রাজনীতিকদের নিষিদ্ধ, কারারুদ্ধ বা নির্বাসিত করেছে। ফলে নির্বাচন মূলত পুতিন ও তার ইউনাইটেড রাশিয়া পার্টির জন্য একটি রাবার স্ট্যাম্প হয়ে উঠেছে।
৬-৮ সেপ্টেম্বরের মধ্যে কুরস্ক অঞ্চলসহ ২১টি অঞ্চলের প্রধানরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কুরস্ক অঞ্চলে গত মাসে একটি বড় আন্তঃসীমান্ত হামলা চালানোর পরেও ইউক্রেন এখনো কয়েক ডজন গ্রাম নিয়ন্ত্রণ করছে।
নির্বাচনে ইউনাইটেড রাশিয়া ২১টি আসনের মধ্যে ২০টিতে জিতেছে। বাকি আসনটিতে ক্রেমলিনপন্থী একজন স্বতন্ত্র প্রার্থী জিতেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের হিসাব অনুযায়ী, মস্কোসহ একই সময়ে অনুষ্ঠিত এক ডজনেরও বেশি আঞ্চলিক সংসদ নির্বাচনেও ইউনাইটেড রাশিয়া বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে।
মস্কোতে দুুমা নগরের আঞ্চলিক নির্বাচনে স্বতন্ত্র রাজনৈতিক দল ইয়াবলোকে কর্তৃপক্ষ প্রার্থী নিবন্ধনে বাধা দেয়ায় তাদের সমস্ত আসন হারিয়েছে।
ইউনাইটেড রাশিয়া তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, তারা তাদের নির্বাচনে প্রচারণায় ‘বিশাল সংখ্যাগরিষ্ঠ’ লাভ করেছে।
রাশিয়ান  ভোটাধিকার  গোষ্ঠী  গোলস বলেছে, নির্বাচনে নাটকীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা হ্রাস পেতে দেখা গেছে। কিছু লোককে ভোট দিতে বাধ্য করা হয়। সাধারণ নির্বাচনে জালিয়াতি একটি দীর্ঘস্থায়ী সমস্যা। বর্তমান নির্বাচন কমিশনের এ সমাধান করার চেষ্টাও করছে না।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page