March 7, 2026, 2:44 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া-ইরান সম্পর্কে গভীর উদ্বিগ্ন ইসরাইলের প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মস্কো ইউক্রেনে হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ ওঠার পর ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপের সময় বৃহস্পতিবার ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লাপিদের দফতরের এক বিবৃতিতে বলা হয়, লাপিদ ও দিমিত্র কুলেবারের মধ্যে ফোনালাপের সময় ইসরাইলের প্রধানমন্ত্রী ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা জানেন এবং তিনি জোর দিয়ে বলেন, ইসরাইল ইউক্রেনের জনগণের পাশে থাকবে।

বিবৃতিতে বলা হয়, ‘তাদের ফোনালাপে প্রধানমন্ত্রী ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্কের ব্যাপারে তার গভীর উদ্বেগের কথা প্রকাশ করেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র এক কর্মকর্তা এ ব্যাপারে এএফপি’কে বলেন, ইরানের ড্রোন রাশিয়াকে সরবরাহ করা হয়েছে।

সোমবার কিয়েভে বোমা হামলা চালাতে ইরানের তৈরি চারটি ড্রোন ব্যবহার করায় ইউক্রেন রাশিয়াকে দায়ী করে এবং কিয়েভ জানায়, তাদের প্রতিরক্ষা বাহিনী মধ্য-সেপ্টেম্বর থেকে ইরানের ২২৩টি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে হামলায় মস্কো বাহিনীর ইরানের তৈরি ড্রোন ব্যবহারের কথা তাদের জানা নেই এবং তেহরান জানিয়েছে, ইরান রাশিয়াকে বিভিন্ন অস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইউক্রেনের এমন দাবি ‘ভিত্তিহীন’।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page