November 25, 2026, 9:35 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া ওআইসি’র গুরুত্বপূর্ণ অংশীদার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।

সংস্থাটির মহাসচিব হুসাইন ইব্রাহিম ত্বাহা সোমবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন। খবর তাসের।

হুসাইন ইব্রাহিম ত্বাহা আরও বলেছেন, “ওআইসি’র পর্যবেক্ষক সদস্য হিসেবে রাশিয়ার সঙ্গে সংস্থার সব দেশের সহযোগিতা জোরদার করা উচিত।” ওআইসি ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।

ওআইসি’র একটি প্রতিনিধিদল গত রোববার থেকে রাশিয়া সফর করেছে।প্রতিনিধিদলটি সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ দেশটির কয়েক জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেছে।

রুশ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে তারা আলোচনা করেছেন।

ওআইসি মহাসচিব হুসাইন ইব্রাহিম ত্বাহা আরও বলেন, “যা ঘটছে তা উপলব্ধি করতে শুরু করেছে গোটা বিশ্ব।”

এ অবস্থায় রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব এবং সম্পর্ক উন্নয়নের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরার উপযুক্ত সময় এসে গেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page