August 5, 2026, 5:41 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রদ্রোহের দায়ে  ‘হিরো অফ ইউক্রেন’ আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘হিরো অফ ইউক্রেন’ খেতাব পাওয়া দেশটির এক ধনকুবের ও সাবেক আইনপ্রণেতা ব্যাচেস্লাভ বগুস্লায়েভ আটক হয়েছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে জাপোরোজিয়ে অঞ্চলের কিয়েভ নিয়ন্ত্রিত এলাকা থেকে তাকে আটক করা হয়।

ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা আরটি।

খবরে বলা হয়েছে, আটকের পর শনিবার ইউক্রেনের নিরাপত্তা বাহিনী বগুস্লায়েভকে কিয়েভে নিয়ে গেছে। রুশপন্থি মনোভাবের কারণে গত কিছুদিন ধরেই তাকে খুঁজছিল ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। দোষ প্রমাণ হলে বগুস্লায়েভের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

‘ইউক্রেন নিজেদের বীরদের ধ্বংস করেছে’- এমন মন্তব্য করে জাপোরোজিয়ে অঞ্চলের রুশ প্রশাসনের প্রধান কাউন্সিলর সদস্য ভ্লাদিমির রোগভ বগুস্লায়েভকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তার দুটি ছবিও প্রকাশ করেছেন টেলিগ্রামে।

গার্হস্থ্য প্রকৌশলের বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে ‘হিরো অব ইউক্রেন’ খেতাব পান বগুস্লায়েভ।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page