March 7, 2026, 8:04 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, নানা প্রক্রিয়ায় নানাভাবে লোকজন মুক্তিযোদ্ধা হয়েছেন। সেগুলো আমরা যাচাই-বাছাই করব। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা থাকবেন। যাদের আমরা মুক্তিযোদ্ধা হিসেবে পাবো না তারা বাদ পড়ে যাবেন। রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে তাদের শাস্তি পেতে হবে।

তিনি বলেন, আমি চট্টগ্রামে কোনো দিকনির্দেশনা দেওয়ার জন্য আসিনি। শুধুমাত্র কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম। আমি তাদের অনুভূতি জানার চেষ্টা করছি, যাতে তারা দ্রুত ট্রমা কাটিয়ে উঠতে পারে। কী পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি হয়েছে এবং মুক্তিযোদ্ধার সংখ্যা কত, এ সমস্ত কিছুর জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব। কোটা সংস্কার আন্দোলনে বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা সবেমাত্র কাজ শুরু করেছি, আমি এখনো মন্ত্রণালয়ে যাইনি। তবে মন্ত্রণালয়কে যাচাই করতে দিয়েছি।

গত ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুক-ই-আজম। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page