November 3, 2026, 11:26 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

রুশবিরোধী ইউরোপীয় নিষেধাজ্ঞা মানে যুদ্ধের দিকে আরো এগিয়ে যাওয়া : হাঙ্গেরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের কারণে মস্কোর ওপর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তার তীব্র সমালোচনা করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞা আরোপ হিতে বিপরীত হচ্ছে যা দ্রুতই ইউরোপীয় ইউনিয়নকে প্রকৃত যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, যদি কেউ সামরিক সংঘাতের মধ্যে অর্থনৈতিকভাবে হস্তক্ষেপ করে তাহলে সেটি যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া বলে গণ্য হয়। গতকাল (শুক্রবার) এক রেডিও সাক্ষাৎকারে ভিক্টর অরবান এসব কথা বলেন। তিনি বলেন, যেকোনভাবে পক্ষ গ্রহণ, দ্রুতই প্রকৃত যুদ্ধের দিকে টেনে নিয়ে যায়।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরু করে এবং এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে কোটি কোটি ডলারের অস্ত্র দিয়েছে। তবে হাঙ্গেরি শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিরোধিতা করে আসছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে যে ১৮০০ কোটি ইউরোর অর্থনৈতিক প্যাকেজ দেয়ার কথা ঘোষণা করেছে তারও বিরোধিতা করছে হাঙ্গেরি।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী অরবান আরো বলেন, “ইউরোপীয় জোটের পক্ষ থেকে ইউক্রেনকে ধ্বংসাত্মক মারণাস্ত্র সরবরাহ, আমাদের নিজেদের ভূখণ্ডে প্রশিক্ষণ দেয়া এবং জ্বালানির ওপর নিষেধাজ্ঞা- এগুলোর সবই নিজেদের পরাজয় ছাড়া আর কিছুই নয়।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page