November 3, 2026, 10:35 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাতিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা সফর বাতিল হয়েছে। তার সফর বাতিলের বিষয়টি রাশিয়া শনিবার বাংলাদেশকে জানিয়েছে।

পরররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রবিবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন—আইওআরএর মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিতে ২৩ নভেম্বর প্রথমবারের মতো ল্যাভরভের ঢাকায় আসার কথা ছিল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের আলাদা ভূরাজনৈতিক গুরুত্ব ছিল। রুশ পররাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি আইওআরএ বৈঠকে তার দেশের প্রতিনিধিত্ব করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

২৩ সদস্য দেশের জোট আইওআরএর ২০২২-২৩ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। গত বছরের নভেম্বর মাসে ঢাকায় জোটটির মন্ত্রী পর্যায়ের সম্মেলনে রাশিয়া দশম ডায়ালগ পার্টনার বা সংলাপ সহযোগী হিসেবে যুক্ত হয়।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page