November 26, 2026, 10:12 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রুশ মেয়রের পদত্যাগ ; যোগ দিতে চান ইউক্রেন বিরোধী যুদ্ধে 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার চিতা শহরের মেয়র আলেকজান্ডার সাপোঝনিকভ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি ইউক্রেন যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেয়ার জন্য নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া এক পোস্টে গতকাল (সোমবার) তিনি বলেন, “বিমান বাহিনীর একজন সাবেক সদস্য হিসেবে আমি দেশের এই ক্রান্তিকালে যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকতে পারি না, যে যুদ্ধের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।”

২০১৯ সাল থেকে সাপোঝনিকবভ চিতা শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শহরটি বৈকাল হ্রদ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

সরকারি তথ্য অনুসারে, সাপোঝনিকভ ১৯৯৪ থেকে ‘৯৬ সাল পর্যন্ত রাশিয়ার বিমান বাহিনীতে কাজ করেছিলেন। সে সময় তিনি উত্তর ককেশাস অঞ্চলে যুদ্ধে যোগ দেন এবং আহত হন। এরপরও তিনি সামরিক বাহিনীতে চাকরি অব্যাহত রাখেন এবং ২০০৯ সাল পর্যন্ত তিনি চাকরিতে ছিলেন। এরপর শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন। ২০১৪ সাল পর্যন্ত তিনি বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার বয়স ৪০ এর কোঠায়।

এর আগে থেকেই রাশিয়ার বেশ কয়েকজন কর্মকর্তা এবং এমপি স্বেচ্ছায় পদত্যাগ করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page