March 26, 2026, 6:48 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

রুশ হামলায় ইউক্রেনে প্রথমবার যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ন্যাটোর জোটের দেশগুলোর দেওয়া যুক্তরাষ্ট্রের তৈরি ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সোমবার একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিমানটি ভূপাতিত হয়। এতে বিমানের পাইলট ওলেকসি মেস নিহত হয়েছেন। এ মাসের শুরুতে এসব যুদ্ধবিমান সরবরাহের পর প্রথম এ ধরনের ধ্ংসের ঘটনা ঘটলো।

ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রাশিয়ার সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় বিমানটি বিধ্বস্ত হয়নি। পাইলট তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হন। সামজিক মাধ্যমে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, পাইলট ওলেকসি মেস ভয়ঙ্কর রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনীয়দের রক্ষা করেছেন। দুর্ভাগ্যবশত তাকে জীবনের মূল্যে তা করতে হয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেন যে, যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য মোতায়েন করা হয়েছিল। সেটিই ধ্বংস হয়েছে। এ পরিস্থিতিতে নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান  জেনারেল অন্ন ইচেলশেইম নিশ্চিত করেছেন যে, তারা ইউক্রেনকে ২৪টি যুদ্ধবিমান ও অস্ত্র সরবরাহ করবেন।

এএফপি জানায়, ইউক্রেনের সুমি শহরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। ইউক্রেনের শীর্ষ কমান্ডার অলেক্সান্দার সিরক্সি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলের আরও গভীরে পৌঁছেছে তাদের বাহিনী। আরও দুই স্কয়ার মাইল এলাকা তারা নিয়ন্ত্রেণে নিয়েছেন। এ অবস্থায় আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে মঙ্গলিয়া সফর করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে তার মঙ্গলিয়া যাওয়ার কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page